Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে শিক্ষাবৃত্তি পেলো ১২৩ মেধাবী

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:35:52 pm, Wednesday, 27 April 2022
  • 221 বার

সেখ সাকির হোসেন, বাগেরহাট: বাগেরহাটের ১২৩জন মেধাবী অসচ্ছল শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দিলো বাগেরহাট ফাউন্ডেশন। বুধবার ২৭ এপ্রিল সকালে ২৫ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তির টাকা হস্তান্তর করেন বাগেরহাটের জেলা প্রশাসক ও বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার রিজাউল করিমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সহকারী এইচ এম শাহীন। বাগেরহাট ফাউন্ডেশনের সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার।
আয়োজকরা জানান, বাগেরহাট ফাউন্ডেশন উচ্চ শিক্ষায় নিয়োজিত বাগেরহাটের মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি কর্মসূচি ধারাবাহিকভাবে কার্যকর করতে চায়। এ বছর প্রাপ্ত আবেদন যাচাই করে ১২৩ জনকে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হচ্ছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে আছেন সরকারী বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারী মেডিকেল কলেজের ৩১ জন, জাতীয় বিশ্ববিদ্যালের (সম্মান) ২২ জন এবং ২০২২ সালের এইচএসসি পরিক্ষার্থী ৬৫ জন।
ক্যাটাগরি অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীরা প্রত্যেকে ৫ হাজার টাকা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (সম্মান) শিক্ষার্থীরা ৩ হাজার টাকা করে এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরিক্ষার্থীরা প্রত্যেকে ২ হাজার টাকা করে এককালীন বৃত্তি পাচ্ছেন। এছাড়া বিকেএসপির একজন অসচ্ছল শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের বার্ষিক খরচ বাবদ দশ হাজার টাকার বিশেষ অনুদান প্রদান করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে শিক্ষাবৃত্তি পেলো ১২৩ মেধাবী

আপডেট টাইম : 03:35:52 pm, Wednesday, 27 April 2022