এবিষয়ে অভিযানে থাকা এসিএফ শহিদুল ইসলাম বলেন, অভিযান শুরু হয়েছে। অনেক অবৈধ কাঠ এখানে রয়েছে। একটি গোলপাতা বহনকারি নৌকা, নানা ধরণের কাঠ আটক করা হয়েছে। তবে কি পরিমান কাঠ এখানে রয়েছে তা অভিযান শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছেনা।
এই অবৈধ কাট ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে বারইখালী গ্রামের ওয়াসিম শেখকে বনবিভাগের কর্মীরা আটক করে মোবাইল কোর্টে তুললে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
Md.Liton 











