স্টাফ রিপোটার,চাঁদপুর:কাল মধ্যরাত থেকে ইলিশ আহরণে নামবে জেলেরা। চাঁদপুরে দু’মাস অলস সময় কাটানোর পর জেলেরা শনিবার মধ্যরাত থেকে বুকভরা আসা নিয়ে রূপালী ইলিশ আহরণে নামবে পদ্মা-মেঘনা নদীতে। ইলিশ আহরণের জন্য গত কয়েক সপ্তাহ জাল-নৌকা প্রস্তুত করার কাজে ব্যস্ত ছিল জেলেরা। গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের মতলব ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদী এলাকায় সরকার ইলিশসহ সকল প্রকার মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করেছিল। অভয়াশ্রম চলাকালে জেলার ৪৪ হাজার ৩৫ জন নিবন্ধিত জেলেকে ফেব্রুয়ারি থেকে ৪ মাস ৪০ কেজি করে খাদ্য সহায়তা হিসেবে চাল প্রদান করা হয়েছে।গত দু’মাসে জাটকা সংরক্ষণ অভিযান পর্যালোচনায় দেখা গেছে, নিবন্ধিত জেলেদের মধ্যে অধিকাংশ জেলেরা মাছ ধরা থেকে বিরত ছিল। তবে এক শ্রেণির অসাধু ও মৌসুমী জেলেরা চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় জাটকা ইলিশ নিধন করেছে। এই বিশাল নদী এলাকায় জেলা টাস্কফোর্স সদস্য কম হওয়ার পরও সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে জাটকা নিধন সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব না হলেও, অনেকাংশে সফল হয়েছে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
কাল মধ্যরাত থেকে ইলিশ আহরণে নামবে জেলেরা
-
Md.Liton - আপডেট টাইম : 08:14:46 pm, Friday, 29 April 2022
- 166 বার
জনপ্রিয় সংবাদ














