Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

খুলনা বিভাগে ভোটার হালনাগাদ শুরু ২০ মে

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:06:14 pm, Wednesday, 11 May 2022
  • 131 বার

খুলনা  প্রতিনিধি:

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী ২০ মে থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এ কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, নিবন্ধন, ভোটার স্থানান্তর ও মৃত ভোটার কর্তন কার্যক্রম পরিচালনা করা হবে। এক্ষেত্রে প্রথম ধাপে ৬৪ জেলার ১৪০টি উপজেলায় এ কার্যক্রম শুরু করা হবে। প্রথম পর্যায়ে খুলনা বিভাগের ৬২টি উপজেলার মধ্যে ১৮টি উপজেলার ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন করা হবে।  সোমবার (৯ মে) খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। খুলনা বিভাগে প্রথম পর্যায়ে যেসব উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে সেগুলো হলো- খুলনা সদর, সোনাডাঙ্গা ও দৌলতপুর থানা। মেহেরপুরের গাংনী, কুষ্টিয়া সদর, কুমারখালী, চুয়াডাঙ্গা সদর, ঝিনাইদহের কালিগঞ্জ, হরিণাকুন্ডু, যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া, মাগুরা সদর, নড়াইল সদর, বাগেরহাট সদর, শরণখোলা, সাতক্ষীরা সদর ও তালা উপজেলা।

নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী জানান, আগামী ২০ মে থেকে তথ্য সংগ্রহ শুরু হবে। শেষ হবে ৯ জুন। এরপর ১০ জুন থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। পর্যায়ক্রমে খুলনা বিভাগের অবশিষ্ট ৪৪টি উপজেলার তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। এভাবে ২০ নভেম্বরের মধ্যে খুলনা বিভাগের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। ভোটার স্থানান্তর ও মৃত ভোটার কর্তন কার্যক্রম ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। নিবন্ধিত নাগরিকদের মধ্যে ২০২৩ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে শুধুমাত্র তাদের তালিকা ২ জানুয়ারি খসড়া ভোটার হিসেবে প্রকাশ করা হবে। এছাড়া দাবী আপত্তি নিস্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

খুলনা বিভাগে ভোটার হালনাগাদ শুরু ২০ মে

আপডেট টাইম : 01:06:14 pm, Wednesday, 11 May 2022