Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ঠোঁট কালো হয়ে যাওয়া যেসব রোগের লক্ষণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:51:58 pm, Monday, 16 May 2022
  • 137 বার

ডেস্ক রিপোর্ট: বিভিন্ন কারণে অনেকেরই ঠোঁটের রং পরিবর্তন হয়ে যায়। তার মধ্যে ধূমপান অন্যতম। এছাড়া ঠোঁটের যত্ন না নিলেও রং পরিবর্তন হতে পারে। তবে ঠোঁটের রং বদলে যাওয়া নিয়ে অনেকেরই মাথাব্যথা নেই। তবে জানেন কি, এর পেছনেও লুকিয়ে থাকতে পারে বড় কোনো বিপদ! অনেকেরই ধারণা, ঠোঁট কালো হওয়ার পেছনে দায়ী শুধু ধূমপান। নিকোটিন ও বেনজোপাইরিন ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে কালো হয়ে যেতে পারে ঠোঁট। যদিও ঠোঁট কালো হওয়ার অন্যতম এক কারণ এটি, তবে আরও বেশ কিছু কারণেও ঠোঁটের রং কালো হতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক আর কী কী কারণে ঠোঁটের রং কালচে হতে পারে-

>> শরীরে ভিটামিনের ঘাটতি হলেও ঠোঁটের রং পরিবর্তন হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শরীরে ভিটামিন বি ১২-এর ঘাটতি হলে ঠোঁটের কোণে কালচে দাগছোপ দেখা যেতে পারে। এই ভিটামিনের অভাবে শরীরে অ্যানিমিয়ার মতো রোগ বাসা বাঁধতে পারে। তাই ঠোঁটে কালো দাগছোপ দেখলে সতর্ক থাকুন।

>> অ্যাডিসনস রোগ নামক রোগে আক্রান্ত হলে শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসোল ও অ্যালডোস্টেরন নামক হরমোনের ক্ষরণ কমে যায়। ফলে দেহের বিভিন্ন অংশ কালো হয়ে যায়। ঠোঁটেও এর প্রভাব পড়তে পারে।

>> শরীরে পানির ঘাটতি থাকলেও ঠোঁটের রং পরিবর্তন হতে পারে। হঠাৎ ঠোঁটে কালচে দাগ দেখলে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি হচ্ছে। এক্ষেত্রে রং বদলানোর সঙ্গে সঙ্গে ঠোঁট ফাটার লক্ষণও দেখা যায়।

>> ঠোঁটের কালো দাগ ক্যানসারেরও লক্ষণ হতে পারে। যদি এই দাগ ক্রমশ গাঢ় হয়, রক্তপাত কিংবা ক্ষত হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। মেলানোমা ক্যানসারের লক্ষণ হতে পারে ঠোঁটের কালচে দাগছোপ।

>> শরীরে থাইরক্সিন হরমোনের ক্ষরণ কমে গেলে কিংবা বেড়ে গেলেও শরীরের বিভিন্ন অংশে দাগছোপ দেখা যায়। ঠোঁটের ওপরেও এর প্রভাব পড়ে। তাই ঠোঁটে কালচে দাগ দেখলে একবার থাইরয়েড পরীক্ষাও করিয়ে নিতে পারেন।

>> গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণেও নারীদের ঠোঁট কালো হতে পারে। আবার হরমোনজনিত ওষুধ যেমন জন্মনিয়ন্ত্রণ বড়ি বা হরমোন প্রতিস্থাপন থেরাপির কারণেও হতে পারে।

>> বেশিরভাগ নারীই ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেন। আবার অনেক পুরুষ ঠোঁটে লিপবাম ব্যবহার করেন। তবে জানেন কি, এসব ব্যবহারের কারণে অ্যালার্জির সৃষ্টি হতে পারে। যার কারণে পরবর্তী সময়ে ঠোঁটের রং কালচে হওয়ার ঝুঁকি থাকে।

>> অনেনকেই বংশগতভাবে হেমোক্রোমাটোসিস নামক একটি সমস্যায় আক্রান্ত থাকেন। এক্ষেত্রে তাদের শরীর খাবার থেকে খুব বেশি আয়রন শোষণ করে ও শরীরে তা সঞ্চয় করে রাখে। এর ফলে ত্বক ও ঠোঁট আরও কালচে হয়ে যায়। ঠোঁটের কালো দাগ দূর করতে ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে লেবু, চিনি, মধু, আপে সিডার ভিনেগারসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। এতে ধীরে ধীরে ঠোঁটের কালচে দাগ কমে যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ঠোঁট কালো হয়ে যাওয়া যেসব রোগের লক্ষণ

আপডেট টাইম : 04:51:58 pm, Monday, 16 May 2022