Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:26:23 pm, Sunday, 22 May 2022
  • 147 বার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বর্ণ্যাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। “অনলাইন ভূমি সেবা প্রদান” প্রতিপাদ্য নিয়ে রবিবার(২২ মে) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বেলুন উড়িয়ে এই ভূমি সপ্তাহের উদ্বোধন করেন। এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ, বাগেরেহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলামসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি, কানুনগো, বিভিন্ন ইউনিয়নের তহশীলদারসহ ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি), তহশীলদার ও কানুনগোদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এবার ভূমি মন্ত্রণালয়ের মূল্যায়নে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন মোরেলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান।
ভূমি সপ্তাহ উপলক্ষে ভূমি সংক্রান্ত সকল সেবা অনলাইনে প্রদানে নাগরিকদের উৎসাহিত করতে সপ্তাহজুড়ে প্রচার-প্রচারণা চালানো হবে। জেলা জুড়ে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। প্রতিটি ভূমি অফিসে অনলাইন সেবা প্রদানের জন্য আলাদা বুথ স্থাপনা করা হয়েছে। এখন থেকে ভূমি উন্নয়ন করসহ ভূমি সেবা সংক্রান্ত সব ধরণের ফী অনলাইনে জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ শাহিনুজ্জামান।
তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজী করণের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে ভূমি সেবার বিভিন্ন আবেদন অনলাইনে করা এবং ফী পরিশোধ করার ব্যবস্থা করেছে সরকার। সেবা সপ্তাহ উপলক্ষে সপ্তাহ জুড়ে ভূমি সংক্রান্ত কর্মকর্তা-কর্মচারীরা আরও বেশি আন্তরিকভাবে সেবা প্রদান করবেন নাগরিকদের। ভবিষ্যতেও ভূমি সেবা সহজী করণের জন্য সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

আপডেট টাইম : 06:26:23 pm, Sunday, 22 May 2022