Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

শরণখোলায় লোকালয়ে হরিণ ও অজগর, সুন্দরবনে অবমুক্ত

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:07:56 pm, Wednesday, 25 May 2022
  • 164 বার
বাগেরহাট প্রতিনিধি:সুন্দরবন থেকে বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয়ে একইদিনে চলে আসা একটি চিত্রল হরিণ ও একটি অজগর সাপ সোমবার বিকালে উদ্ধার করা হয়েছে। পরে সন্ধ্যায় সুন্দরবনের ধানসাগর স্টেশন সংলগ্ন বনে প্রাণী দুটি অবমুক্ত করা হয়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. আবদুস সবুর জানান, ধানসাগর টহল ফাঁড়ি সংলগ্ন সুন্দরবন থেকে সোমবার বিকালে একটি চিত্রল হরিণ শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামে চলে আসে। এসময় গ্রামবাসীরা হরিণটি দেখতে পেয়ে ধাওয়া করে ধরে ফেলে। একইদিন বিকেলে সুন্দরবনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকা থেকে একটি অজগর সাপ পশ্চিম রাজাপুর গ্রামে চলে আসে। গ্রামবাসী জাল দিয়ে অজগরটি ধরে বন বিভাগকে খবর দেয়। তারা খবর পেয়ে হরিণ ও অজগরটি উদ্ধার করে সুন্দরবনের ধানসাগর স্টেশন এনে সন্ধ্যায় বনে অবমুক্ত করা হয়।

এরআগে গত ৬ এপ্রিল সুন্দরবন থেকে আরো একটি চিত্রল হরিণ একই এলাকা থেকে লোকালয়ে চলে আসে। পরে হরিণটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়। সুন্দরবনের ভোলা নদী পলি পড়ে ভরাট হয়ে লোকালয়ের সাথে মিশে যাওয়ার কারণে প্রায় সুন্দরবনের বণ্যপ্রাণি লোকালয়ে চলে আসে বলেও জানান সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

শরণখোলায় লোকালয়ে হরিণ ও অজগর, সুন্দরবনে অবমুক্ত

আপডেট টাইম : 01:07:56 pm, Wednesday, 25 May 2022