আল আমিন খান, স্টাফ রিপোটার:বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাও. রেজাউল করীম, সেক্রেটারী শেখ ইউনুস আলীসহ ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময়ে নাশকতার পরিকল্পনার অভিযোগ ও আটককৃতদের নিকট থেকে ককটেল, রামদাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে পুলিশের মিডিয়া সেল জানিয়েছেন। এই ঘটনায় জামায়াতের আটকৃতদেরসহ জামায়াত, যুবদল, ছাত্রশিবিরের ১৬ নেতা -কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে বাগেরহাট মডেল থানার এসআই রোকনুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আটককৃতদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।পুলিশের মিডিয়া সেল এক বার্তায় জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এসআই রোকনুজ্জামান নাশকতার পরিকল্পনার খবর পেয়ে বাগেরহাট সদর উপজেলার গুজিহাটী এলাকার একটি মৎস্য ঘেরে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের বিষ্ফোরক দ্রব্যসহ ওই ৫ জনকে আটক করে।
Dhaka
,
Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে জামায়াতের জেলা আমীর ও সেক্রেটারীসহ ৫ জন আটক
-
Md.Liton - আপডেট টাইম : 10:28:04 am, Friday, 27 May 2022
- 150 বার
এদিকে জামায়াতের জেলা আমীরের স্ত্রী রেহানা বেগম জানান, তার স্বামী মাও. রেজাউল করীম, সেক্রেটারী শেখ ইউনুস আলী বুধবার বিকালে বাগেরহাট ডেমা এলাকায় একজনের মায়ের জানাজার নামাজে যোগদান করে। সেখান থেকে ফেরার পথে গুজিহাটী এলাকায় আওয়ামীলীগের কতিপয় নেতা তাদের গতিরোধ করে মারপিট করে। পরে আটকে রেখে পুলিশে দেয়। বাকী ৩ জনকে রাতে পুলিশ বাড়ী থেকে ধরে নিয়ে নাশকতার মিথ্যা মামলা সাজিয়েছে বলে উল্লেখ করেন।










