বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপালে হাঙ্গার এর কোভিড-১৯ প্রকল্পের অবহিতকরণের এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র মিলনায়তনে সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে অবহিতকরণ সভায় কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে করণীয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলার স্টেক হোল্ডারদের মাধ্যমে করোনা প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সমাজিক প্রতিষ্ঠানসহ সমাজের বিভিন্ন সংগঠনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণ করা হয়। হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার অভ্যাস গড়ে তোলার উপর জোর দেয়া হয়। হাঙ্গার প্রকল্পের বাগেরহাট জেলা কো-অর্ডিনেটর খালিদ হাসানের পরিচালনায় কোভিড-১৯ এর বিস্তার রোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার গৌরব কুমার সাহা। প্রজেক্টের টুম্পা আক্তার মিমের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, প্রধান শিক্ষক সংকার কুমার সিকদার, প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, শিক্ষিকা শামীম আরা শিপ্রা, শিক্ষক নাজমুল হুদা, পেড়িখালী ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নিখিল চন্দ্র মন্ডল, সাংবাদিক সেকেন্দার মোড়ল, আরিফ ঢালী, জাকারিয়া শাওন, আসাদুজ্জামান শেখ (সোবহান) প্রমুখ।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
রামপালে হাঙ্গারের কোভিড-১৯ প্রকল্পের অবহিতকরণ সভা
-
Md.Liton - আপডেট টাইম : 01:10:40 am, Thursday, 2 June 2022
- 189 বার










