Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোড়েলগঞ্জে নকল শিশু খাদ্য উদ্ধার কারখানা মালিককে ৯ মাসের কারাদন্ড

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:46:21 am, Thursday, 2 June 2022
  • 175 বার

মোড়েলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর এলাকার একটি আইসক্রিম কারখানা ও একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল ও নকল শিশু খাদ্যদ্রব্য জব্দ করে কারখানার মালিককে ৯ মাসের কারাদন্ড ও দোকানীকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরের দিকে পৌর শহরের বারইখালী লিটন সুপার আইসক্রিম নামের কারখানায় অভিযান চালায় বাগেরহাট থেকে আগত নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া বিনতে কাশেমের নেতৃত্বে একটি টিম। অভিযানকালে ওই কারখানা থেকে বিভিন্ন নামি-দামি কোম্পানীর মোড়কে বিপুল পরিমান নকল ও ভেজাল আইসক্রিমসহ নানা প্রকারের শিশু খাদ্যদ্রব্য জব্দ করা হয়।
এসময় বিভিন্ন ব্রান্ডের নকল আইসক্রিম উৎপাদন ও রাখার অপরাধে লিটন সুপার আইসক্রিম কারখানার মালিক লিটন শিকারী(৪০) কে ৯ মাসের কারাদন্ড ও নকল আইসক্রিম রাখার অপরাধে হাসিব হাওলাদার(২৮) নামে এক দোকানীকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রামমান আদালতের বিচারক। এরপর ভ্রামমান আদালতের উপস্থিতিতে জব্দকৃত নকল ও ভেজাল খাদ্যসামগ্রী বিনষ্ট করে ফেলে পুলিশ।
দন্ডপ্রাপ্ত লিটন শিকারী পৌরসভার ২ নং ওয়ার্ড বারইখালী গ্রামের জালাল শিকারীর ছেলে ও দোকানী হাসিব হওলাদার পৌরসভার ৪ নং ওয়ার্ড নব্বইরসী বাসষ্টান্ড সংলগ্ন বালুর রাস্তার মোস্তফা হাওলাদারের ছেলে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মোড়েলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইয়েদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোড়েলগঞ্জে নকল শিশু খাদ্য উদ্ধার কারখানা মালিককে ৯ মাসের কারাদন্ড

আপডেট টাইম : 01:46:21 am, Thursday, 2 June 2022