মোড়েলগঞ্জে ৩ মাদকসেবীর ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড
মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী বাজার থেকে ইয়াবাসহ ৩ মাদকসেবীকে আটক করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাত ৯ টা দিকে পোলেরহাট ফাড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চিংড়াখালী ইউনিয়নের চিংড়াখালী বাজার থেকে মো. অপু খান, মেহেদী হাসান ও শাকিল তালুকদারকে ইয়াবাসহ আটক করে।
পুলিশ জানায়, তারা মাদকসেবী এবং উঠতি বয়সি তরুনদের গাঁজা এবং ইয়াবা সেবনে উদ্বুদ্ধ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের দেহ তল্লাশী করলে তাদের প্রত্যেকের কাছে ২ পিস করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. জাহাঙ্গীর আলম তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Md.Liton 











