Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:18:25 pm, Sunday, 26 June 2022
  • 152 বার

গোপনে বিয়ে দেওয়া হচ্ছিল এস এস সি পরীক্ষার্থী লামিয়া আক্তার রিমকে,প্রশাসনের লোকজন গিয়ে হাজির হন বিয়ের আসরে। ধরা পড়ে যান বর, বরের মামা ও চাচা।

শরণখোলা প্রতিনিধি:বয়স বাড়িয়ে গোপনে বিয়ে দেওয়া হচ্ছিল এস এস সি পরীক্ষার্থী লামিয়া আক্তার রিমকে (১৭)। এই খবর জানতে পেরে প্রশাসনের লোকজন গিয়ে হাজির হন বিয়ের আসরে। প্রশাসনের হাতে ধরা পড়ে যান বর, বরের মামা ও চাচা। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় আটক তিন জনকে। শনিবার (২৫ জুন) বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মেয়ের বাবা রফিকুল ইসলামের বাড়িতে চলছিল এই বাল্যবিয়ের আয়োজন। এসময় মেয়ের বাবা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। লামিয়া আক্তার রিম চালিতাবুনিয়া সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। দন্ডপ্রাপ্তরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হোগলপাতি গ্রামের মো. জিহাদুল ইসলামের ছেলে মো. জুবায়ের (২০), জুবায়েরের চাচা একই গ্রামের মৃত আ. হক ফকিরের ছেলে নূরুজ্জামান ফকির (৩০) এবং মামা শরণখোলার চালিতাবুনিয়া গ্রামের আ. খালেক তালুকদারের ছেলে বাদল তালুকদার (৫০)।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর-ই আলম সিদ্দিকী জানান, ছেলের মামা খালেক তালুকদার এই ব্যালবিয়ের আয়োজক। তিনি তার ভাগ্নে জুবায়েরের সঙ্গে লামিয়া আক্তার রিমের বিয়ে দিচ্ছিলেন। মেয়ের বাবা রফিকুল ইসলামের বাড়িতে অতিগোপনে বিয়ে সম্পন্ন করার চেষ্টা চলছিল।

স্থানীয়দের মাধ্যমে এই খবর জানতে পেরে মেয়ের বাড়িতে গিয়ে ছেলেসহ তিন জনকে আটক করা হয়। এসময় মেয়ের বাবা পালিয়ে যান। আটকদের বিরুদ্ধে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী

আপডেট টাইম : 11:18:25 pm, Sunday, 26 June 2022