বন্ধুরা সময় মতো হাজির না হওয়ায়, তাদের রেখেই কনের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন বর ও তার স্বজনরা। এ ঘটনায় বন্ধুরা চরম অপমানিত হয়েছেন
অনলাইন ডেস্ক:বিয়েতে বরযাত্রী হিসেবে বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বন্ধুরা সময় মতো হাজির না হওয়ায় তাদের রেখেই কনের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন বর ও তার স্বজনরা। এ ঘটনায় বন্ধুরা চরম অপমানিত হয়েছেন দাবি করেন। যেজন্য তারা বরের বিরুদ্ধে মামলা পর্যন্ত করে ফেলেছেন। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারের বাহাদুরাবাদ এলাকায় অদ্ভূত এই কাণ্ড ঘটেছে।
খবরে বলা হয়েছে, ওই বরের নাম রবি। চন্দ্রশেখর নামের এক বন্ধুকে তার পক্ষে বিয়ের কার্ড বিতরণের দায়িত্ব দিয়েছিলেন তিনি। বিয়ের কার্ড বিতরণে রবিকে সহায়তা করেন তিনি। বিয়ের কার্ডে উল্লেখ করা হয়েছিল, স্থানীয় সময় বিকাল ৫টায় বরযাত্রীর বহর কনের বাড়ির উদ্দেশে রওয়ানা হবে। চন্দ্রশেখর ও রবির বাকি বন্ধুরা বরের বাড়িতে পৌঁছে জানতে পান, বরযাত্রীর বহর ইতোমধ্যে কনের বাড়িতে চলে গেছে। পরে কেন এই ঘটনা ঘটল তা বরের কাছে জানতে চান চন্দ্রশেখর। জবাবে বর জানান, দেরিতে পৌঁছানোয় তারা চেলে গেছেন। তিনি চন্দ্রশেখর ও অন্য বন্ধুদের নিজ নিজ বাড়িতে চলে যেতে বলেন।
এই ঘটনা মানতে পারেননি চন্দ্রশেখর। তিনি একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন। এরপর বরের বিরুদ্ধে ৫০ হাজার ভারতীয় রুপির মানহানি মামলা করেন তিনি। চন্দ্রশেখর বলেন, বর রবির পক্ষে তিনি যাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, তাদের কাছে তিনি মানসিক হেনস্তার শিকারও হয়েছেন।
খবর ইন্ডিয়া টাইমসের।
Md.Liton 















