Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে হাসপাতালের বেসিনে মৃত নবজাতক

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:04:04 am, Sunday, 3 July 2022
  • 185 বার

হাসপাতালের সামনে হাতধোয়ার জন্য নির্মিত বেসিন থেকে ফকিরহাট মডেল থানা পুলিশ ওই ছেলে নবজাতকটিকে উদ্ধার করে।

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বেসিন থেকে একটি মৃত নবজাতক উদ্ধার করা হয়েছে। শনিবার (০২ জুলাই) দুপুরে হাসপাতালের সামনে হাতধোয়ার জন্য নির্মিত বেসিন থেকে ফকিরহাট মডেল থানা পুলিশ ওই ছেলে নবজাতকটিকে উদ্ধার করে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নবজাতকের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ বলেন, বেসিন পরিস্কার করার সময় পরিছন্নতাকর্মীরা নবজাতকটিকে দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করেছে। নবজাতকটির আকার ও আকৃতি দেখে মনে হয় ২০ থেকে ২৫ সপ্তাহের হতে পারে। এটা ভ্রুণ ও জন্ম নেওয়ার মাঝামাঝি পর্যায়। কেউ হয়ত ইচ্ছেকৃত গর্বপাত করে এখানে ফেলে রেখে গেছেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলিমুজ্জামান বলেন, নবজাতক উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নবজাতকের ময়নাদতন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবজাতকের ডিএনএ প্রোফাইল সংরক্ষনের জন্যও আবেদন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নবজাতকের মরদেহ আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে বলে জানান এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে হাসপাতালের বেসিনে মৃত নবজাতক

আপডেট টাইম : 12:04:04 am, Sunday, 3 July 2022