Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:57:28 pm, Wednesday, 27 July 2022
  • 126 বার

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন ছাদিয়া আক্তার নামের দুই সন্তানের জননী এক নারী। উপজেলার শৈলদাহ গ্রামের বেদার শেখের ছেলে সাদ্দাম শেখের বাড়িতে গত এক সপ্তাহব্যাপী সে অবস্থান নিয়ে আছে। সাদিয়া আক্তার একই উপজেলার হিজলা এলাকার জনৈক কাতার প্রবাসীর স্ত্রী। অপরদিকে, সাদিয়ার অবস্থান দেখে বসতঘরে তালা লাগিয়ে গা-ঢাকা দিয়েছে লম্পট প্রেমিক সাদ্দাম ও তার পরিবার।

সাদ্দামের বাড়িতে অনশনের বিষয়ে সাদিয়া আক্তার বুধবার (২৭ জুলাই) জানান, সংসারে তার দুইটি সন্তান রয়েছে স্বামী বিদেশে (কাতার) থাকায় সাদ্দাম তাকে বিয়ে করার প্রলোভন দেখায়। এক পর্যায়ে তারা রাত-বিরাতে ঢাকাসহ বিভিন্ন স্থানে তার সাথে সময় কাটিয়েছে কিন্তু তাদের রেজিস্ট্রী বিয়ে হয়নি। তিন বছর পর কাতার থেকে তার স্বামী বাড়িতে আসে। তখন ছাদিয়া আক্তার প্রেমিক সাদ্দামকে তার সংসার না ভাঙ্গতে অনুরোধ করে। কিন্তু সাদ্দাম তার কথা না শুনে ছাদিয়ার প্রবাসী স্বামীকে ফোন করে বলে, ছাদিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। ছাদিয়ার পেটে বাচ্চা আছে। সাদ্দামের ফোন পেয়ে ছাদিয়ার স্বামী মারধর করে এবং তালাক দেয়। গত এক সপ্তাহ আগে থেকে তিনি বিয়ের দাবি নিয়ে সাদ্দামের বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয় সমাজসেবক আল অমিন শেখ বলেন, সাদ্দাম শেখ একটা চরিত্রহীন বখাটে ছেলে। কিছুদিন আগে বিয়ের দাবি নিয়ে অন্য এক মহিলা উঠে পড়েছিলো। ওদের পুরো পরিবারটাই খারাপ এই মহিলার সাথে চরম অন্যায় করা হচ্ছে।

এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা জানান, ওই নারীর অনশনের খবর শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে বলা হয়েছ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী

আপডেট টাইম : 07:57:28 pm, Wednesday, 27 July 2022