বাগেরহাট প্রতিনিধি:বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ নিয়ে প্রতারণা করার অভিযোগে বাগেরহাট থেকে সোহাগ সিকদার (৩২) নামের একজন প্রতারককে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬ এর সদস্যরা। এ প্রতারক সোহাগের নিকট থেকে কতিথ চুক্তিকৃত স্ট্যাম্প, চেকের পাতা, মানি রিসিভ, ভুয়া ভিসা ও মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে তাকে বাগেরহাট সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে বাগেরহাট খান-জাহান আলী মাজার গেট এলাকা থেকে র্যাব সদস্যরা তাকে আটক করেন। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বুধবার বিকেলে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, বাগেরহাট সদর উপজেলার সিংড়াই এলাকায় সোহাগ সিকদার দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের নিকট হতে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। ভুক্তভোগীদের এমন অভিযোগে গোপন সংবাদের মাধ্যমে র্যাব-৬ এর অভিযানিক দলটি এই সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সত্যতা যাচাই ও এই প্রতারককে আইনের আওতায় নিয়ে আসতে সোহাগের ওপর নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে তাকে আটক করতে সক্ষম হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ আসামিকে বাগেরহাট সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বিদেশে নেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়, প্রতারক আটক
-
Md.Liton - আপডেট টাইম : 08:07:05 pm, Wednesday, 27 July 2022
- 103 বার
জনপ্রিয় সংবাদ












