Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে পিটিয়ে হোটেল মালিকের হাত ভেঙ্গে দিলো ভোক্তা

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:52:05 pm, Sunday, 7 August 2022
  • 181 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট :বাগেরহাটে ২০ টাকা খেয়ে ১ হাজার টাকার নোট দেয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বৃদ্ধা হোটেল মালিক পারুল বেগম (৫৫)কে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে এক গ্রাহকের বিরুদ্ধে। শুক্রবার (৫ আগষ্ট) বাগেরহাট সদর উপজেলার দড়াটানা ব্রিজের নিচে মেরিন ইনস্টিটিউট এর সামনে “আন্টির হোটেল” নামের একটি খাবার হোটেলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পারুল বেগম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।
বৃদ্ধা পারুল বেগম বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে বেমরতা ইউনিয়নের বৈটপুর এলাকার বাসিন্দা ছোট খাঁ’র ছেলে উজ্জল খাঁ আমার হোটেলে ভাত খেতে আসে। এসময় ২০ টাকার ডাল ভাত খেয়ে উজ্জল ১ হাজার টাকার একটি নোট দেয়। খুচরা টাকা দিতে বললে উজ্জল আমার উপর ক্ষিপ্ত হয়ে হোটেলের পাশে থাকা লোহার রড দিয়ে আমাকে পিটাতে থাকে। এসময় আমি হাত দিয়ে ঠেকাতে গেলে পিটুনির আঘাতে আমার ডান হাত ভেঙ্গে যায়। এসময় আমার হোটেলে থাকা কর্মচারী কহিনুর বেগম ঠেকাতে আসলে তাকেও পিটিয়ে আহত করে উজ্জল। পরে গুরুত্বর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আমি সন্ত্রাসী উজ্জলের বিচার চাই।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম বলেন, হোটেল মালিককে মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে পিটিয়ে হোটেল মালিকের হাত ভেঙ্গে দিলো ভোক্তা

আপডেট টাইম : 07:52:05 pm, Sunday, 7 August 2022