Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

মেয়াদউত্তীর্ণ কসমেটিক্সে মেয়াদবৃদ্ধির সিল ব্যবহার, ব্যবসায়ীকে জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:33:59 pm, Wednesday, 10 August 2022
  • 105 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে অবৈধ বিদেশী কসমেটিক্স মজুদ, মেয়াদউত্তীর্ণ পন্যে মেয়াদ বৃদ্ধির সিল ব্যবহারসহ বিভিন্ন অপরাধে দিপংকর সাধু নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুরে বাগেরহাট শহররক্ষা বাঁধ সংলগ্ন জয়হরি এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল­াহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। একই সাথে মেয়াদউত্তীর্ণ পন্য, আমদানিকারকের সিল ও নাম না থাকা পন্য, অবৈধ বিদেশী কসমেটিক্স কোম্পানিতে ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করেন। এছাড়া বিদেশী কসমেটিক্স ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।
জয়হরি এন্টারপ্রাইজের গুদামে মেয়াদ উত্তীর্ণ ইমাসল, মেয়াদ উৎপাদন তারিখ না লেখা পকেট পারফিউম, আমদানি কারকের নাম, সিল ও মেয়াদবিহীন বিদেশী ক্রিম, সাবান ও সেন্ট পাওয়া যায়। জয়হরি এন্টারপ্রাইজ পাইকারি কসমেটিক্সের ডিলার। এই ব্যবসায়ী বাগেরহাটের বিভিন্ন খুচড়া বিক্রেতাদের কাছে কসমেটিক্স বিক্রি করে থাকেন।গুদামের মধ্যে পন্যের গায়ে মেয়াদের স্টিকার লাগানোর ষড়ঞ্জাম ও সিস্টেম রয়েছে। যা দিয়ে নিজেরা ইচ্ছেমত মেয়াদ ও মেয়াদ উত্তির্ন পন্যের মেয়াদ বৃদ্ধি করতে পারতেন। এরআগে একই এলাকায় ফুডক্যাব নামের একটি খাবার হোটেলকে এক হাজার এবং মাতৃ মিস্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল­াহ আল ইমরান বলেন, জয়হরি এন্টারপ্রাইজের গুদামে আমদানিকারকের নাম ও মেয়াদবিহীন বিভিন্ন কসমেটিক্স, মেয়াদ উত্তির্ন বেশকিছু কসমেটিস্ক পাওয়া গেছে। যা তিনি বিভিন্ন খুচড়ো দোকানে সরবরাহ করতেন। এছাড়া বিভিন্ন মেয়াদ উত্তির্ন পন্যে মেয়াদ বৃদ্ধির সিল ও স্টিকার মারতেন তারা। গুদামের মধ্যে পন্যের গায়ে সিল ও স্টিকার লাগানোর ব্যবস্থা রয়েছে তাদের। এসব অপরাধে ভোক্তা অধিকার আইনে জয়হরি এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার সুরক্ষায় ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

মেয়াদউত্তীর্ণ কসমেটিক্সে মেয়াদবৃদ্ধির সিল ব্যবহার, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট টাইম : 06:33:59 pm, Wednesday, 10 August 2022