Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে মাছের ঘের লুট, পাহারা ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:34:17 pm, Wednesday, 24 August 2022
  • 138 বার

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড় বাশবাড়ীয় এলাকায় রাতের আধারে একটি মাছের ঘের লুট করাসহ ঘেরের পাহারা ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ওই ঘেরে মাছ চাষীদের প্রধান স্থানীয় ইউপি মেম্বার রিপন হাওলাদার ঘের লুটকারীদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসী জানায়, ডেমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার রিপন হাওলাদার এলাকার কয়েকজন বেকার লোক নিয়ে স্থানীয় শুকুর হাওলাদারের বাড়ির পাশের একটি ঘেরে মাছের চাষ করে আসছে। সম্প্রতি ওই মাছের ঘেরের প্রতি দৃষ্টি পড়ে পাশ্ববর্তী রামপাল উপজেলার বড় সন্ন্যাসী ও উত্তর মাদার দিয়া এলাকার একদল দুবৃর্ত্তের। সে অনুযায়ী চিহ্নিত বহিরাগত ওই দুর্বৃত্তরা লাঠি-সোটা রাম দা নিয়ে মঙ্গলবার রাতে ইউপি মেম্বার রিপন হাওলাদারের মাছের ঘেরটি লুট করে নেয় এবং ঘেরের পাহারা ঘরটি পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়।

ক্ষতিগ্রস্থ মাছ চাষীদের পক্ষে ইউপি মেম্বার রিপন হাওলাদার বলেন, রাতে মাছের ঘের লুট ও আগুন দেয়ায় আমাদের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘের পাহারাদাদের দেয়া তথ্যমতে এ ঘটনায় জড়িত উত্তর মাদার দিয়া এলাকার আকবর হাওলাদার, মনির, রবিউল হাওলাদার, তরিকুল , শাহ-আলম, নুরু শেখ, চানু শেখ ও সুমন হাওলাদারকে চিহ্নিত করে বুধবার দুপুরে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ডেমা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এসআই মুরাদ বলেন, মেম্বারের দেয়া একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনা তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে মাছের ঘের লুট, পাহারা ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

আপডেট টাইম : 06:34:17 pm, Wednesday, 24 August 2022