নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট রাতে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রিশিকেশ দাস, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ।
এর আগে ৭৫এর ১৫ আগষ্ট নিহতদের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করেন অতিথিরা। আলোচনা সভা শেষে তাবারক বিতরণ করা হয়।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
১৫ আগস্ট নিহতদের স্মরনে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা
-
Md.Liton - আপডেট টাইম : 07:52:53 pm, Saturday, 27 August 2022
- 107 বার
জনপ্রিয় সংবাদ












