Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

৮ বছর পর দখলমুক্ত হলো খাল

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:42:49 pm, Monday, 29 August 2022
  • 145 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দীর্ঘ আট বছর পর একটি গুরুত্বপূর্ণ খাল দখলমুক্ত করেছে প্রশাসন।সোমবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার শুভদিয়া ইউনিয়নের মালুর কাটাখালী খালে থাকা অবৈধ বাঁধ শ্রমিক দিয়ে কেটে অপসারণ করা হয়। এতে খুশি স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা ইমদাদ হোসেন বলেন, ‘মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল আমাদের। সরকারি খাল হওয়ার পরও মাছ ধরতে পারতাম না। খাল দিয়ে এলাকার পানিও নামতো না। প্রশাসনের পক্ষ থেকে বৈধ বাঁধ অপসারণ করায় এলাকার সবাই খুশি। সবাই মিলে খালে এখন মাছ ধরছে।’

হাবিবুর রহমান শিকদার নামের এক বৃদ্ধ বলেন, ‘খাল মুক্ত হওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। অবশেষে খালে দেওয়া অবৈধ বাঁধ অপসারণ করা হলো।’

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন বলেন,পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনে ফকিরহাট উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মো. আজিজুর রহমান বলেন, আমরা খাল দখল মুক্ত করতে অভিযান অব্যাহত রেখেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

৮ বছর পর দখলমুক্ত হলো খাল

আপডেট টাইম : 07:42:49 pm, Monday, 29 August 2022