নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটে মৎস্য ঘেরের পাহারাদার আব্দুর রাজ্জাক (৪৫) কে হত্যার ঘটনায় ঘের মালিকের ভাগ্নে অটো চালক আব্দুল্লাহ হাওলাদার (২৮)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট মডেল থানা পুলিশ আব্দুল্লাহকে আটক করে। মামার ঘেরের মাছ চুরি দেখে ফেলায় ঘেরের পাহারাদার আব্দুর রাজ্জাক (৪৫) কে শ্বাসরোধ করে হত্যা করে পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ এমনটি শিকার করেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট মডেল থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান। আটক আব্দুল্লাহ হাওলাদার বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি এলাকার আতাহার হাওলাদারের ছেলে। ঘের মালিক শওকত আলীর ভাগ্নে। মামলা দায়ের পূর্বক আব্দুল্লাহকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। আব্দুর রাজ্জাক শেখ (৪৫) বেশরগাতী গ্রামে শওকত আলীর ঘেরে পাহারাদার হিসেবে কাজ করতেন। ঘটনার দিন আব্দুল্লাহ ওই ঘের থেকে মাছ চুরি করতে যায়। চুরির বিষয়টি আব্দুর রাজ্জাক শেখ দেখে ফেলায়, আব্দুল্লাহ রাজ্জাককে শ্বাসরোধ করে হত্যা করে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট উপজেলার কুচিবগা খাল থেকে স্থানীয়রা আব্দুর রাজ্জাক শেখের মরদেহ উদ্ধার করেন। নিহত ব্যক্তি সোমবার রাতে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে পাহারার জন্য ঘেরে এসেছিলেন। আব্দুর রাজ্জাক শেখ বিষ্ণুপুর ইউনিয়নের কোয়েখা গ্রামের রুস্তম আলী শেখের ছেলে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে মাছ চুরি, দেখে ফেলায় পাহারাদারকে হত্যা
-
Md.Liton - আপডেট টাইম : 05:03:35 pm, Wednesday, 21 September 2022
- 193 বার
জনপ্রিয় সংবাদ











