Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে নিখোঁজের দু’বছর পর এক তরুণের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:44:31 pm, Friday, 23 September 2022
  • 159 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের দুই বছর পর রানা শরিফ (২৫) নামের এক তরুণের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকারীদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের একটি বাঁশ বাগানের মাটির নিচ থেকে ওই তরুণের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। নিহত রানা শরিফ উপজেলার শাসন গ্রামের শরিফ আহম্মেদের ছেলে।নিহত রানা শরিফ কখনও ভাড়ায় মোটরসাইকেল আবার কখনো ব্যাটারিচালিত অটো চালাতেন। পাওনা টাকা এবং মাদক সংক্রান্ত বিষয় নিয়ে রানা শরিফের সাথে আটকদের কয়েক জনের সাথে বিরোধ ছিল।
মোল্লাহাট থানা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর দুপুরে মোবাইলে আসা একটি কল পেয়ে বাড়ি থেকে বের হন রানা শরিফ। এরপর আর বাড়ি ফেরেননি। ঘটনার দিন বিকেল থেকেই তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ পাচ্ছিল শরিফের পরিবারের লোকজন। নিকট আত্মীয়সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও কোন সন্ধান না মেলায় এক সপ্তাহ পর মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন নিখোঁজ রানা শরিফের বাবা শরিফ আহম্মেদ। ভিকটিমের ব্যবহৃত মুঠোফান ও সাধারণ ডায়েরীর সূত্র ধরে মোল্লাহাট থানা পুলিশ তদন্ত শুরু করে। নিখোজের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার পাঁচ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে তারা রানা শরিফকে হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো জায়গা শাসন গ্রামের জনৈক মামুন শেখের বাঁশ বাগানের মাটি খুড়ে রানার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শাসন গ্রামের মো. হোসাইন চৌধুরী (৩৯), মো. নাদিম চৌধুরী (৩২), মো. শহিদুল চৌধুরী (৩২), জুয়েল মোল্লা (৩৪) ও রুহুল আমিন (২৭)। আটকৃতরা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, জিজ্ঞাসাবাদে পাঁচজন রানাকে হত্যার কথা স্বীকার করেছে। তারা প্রথমে কৌশলে রানা শরিফকে ডেকে এনে নেশাজাতীয় দ্রব্য সেবন করায়। পরে সবাই মিলে তার হাত-পা চেপে ধরে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ গুম করতে বস্তাবন্দি করে গর্ত করে মাটি চাপা দেয় তারা। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে নিখোঁজের দু’বছর পর এক তরুণের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

আপডেট টাইম : 05:44:31 pm, Friday, 23 September 2022