Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে কৃষকলীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:43:19 pm, Monday, 17 October 2022
  • 119 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:
বাগেরহাটের মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক লীগ নেতা অনিরুদ্ধ মন্ডল ছুটি (৩৭)‘র হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) বিকেলে রামপাল উপজেলার ঝলমলিয়া দিঘীর পাড়ে স্থানীয় সহস্রাধিক মানুষ এই মানাববন্ধন করেন।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য মরিয়ম বেগম, ইউপি সদস্য পবিত্র পাড়ে, হত্যার শিকার অনিরুদ্ধ মন্ডল ছোট‘র ভাই মন্ডল, অনুপম মন্ডল, অলোক মন্ডল, ভাইয়ের স্ত্রী মুক্তা মন্ডল, স্থানীয় ডা. বিদ্যুৎ বিশ্বাস, প্রদ্যুৎ বিশ্বাস, মারুফ, স্কেন্দার. দেবব্রত মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, সাড়ে সাত বিঘা আয়তনের মৎস্য ঘের দখলের জন্য স্থানীয় অংশপতি মন্ডল, নৃপতি মন্ডল, রনি মন্ডল ও অনিমেশ মন্ডল ওরফে মঙ্গল ভাড়াটিয়া খুনি দিয়ে অনিরুদ্ধ মন্ডল ছোটকে হত্যা করিয়েছে।হত্যার সাথে জড়িত সাইমুম রশিদ অনিক ও শেখ মুকিত হাসান নামের দুইজনকে অনিরুদ্ধের মোটরসাইকেল চুরি মামলায় গ্রেফতার করলেও, মূল কুশিলবরা এখনও তারা ধরা ছোয়ার বাইরে রয়েছে। অতিদ্রæত হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার কথা বলেন বক্তারা।
বুড়িরডাঙ্গা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য মরিয়ম বেগম বলেন, অনিমেশ মন্ডল ওরফে মঙ্গল খুবই ধুরন্তর প্রকৃতির লোক। মামলার স্বাক্ষীদেরও হুমকী-ধামকী দিচ্ছে। জনপ্রতিনিধি হিসেবে অনিমেশ মন্ডল ওরফে মঙ্গলসহ হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানাই।
হত্যার শিকার অনিরুদ্ধের মা ব্রজরানী মন্ডল বলেন, এক ছেলেকে মেরে ওরা শান্তি পায়নি। এখন আমার আরও দুই ছেলেকে মেরে ফেলার চেষ্টা করছে। আমাদের ঘেরের মাছও ধরে নিয়ে গেছে। হত্যাকারীদের শাস্তি দেখে মরতে চাই বলে কান্নায় ভেঙ্গে পড়েন এই মা।
২৮ জুলাই রাতে মোংলা বাসস্ট্যান্ড থেকে অনিরুদ্ধের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় অজ্ঞাতরা। পরে মোংলা থানা পুলিশ একটি দূর্ঘটনার অভিযোগ নেন অনিরুদ্ধের ভাই অনুপম মন্ডলের কাছ থেকে। পরে ১৭ আগস্ট অনিরুদ্ধের ভাই অনুপম মন্ডল বাদী হয়ে বাগেরহাট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন।হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য ১৩ অক্টোবর বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেছিলেন সন্তানহারা মা ব্রজরানী মন্ডল। এদিকে মামলার পরেই আসামীরা পলাতক রয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে কৃষকলীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : 05:43:19 pm, Monday, 17 October 2022