Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের তিন সদস্য গ্রেপ্তার

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:16:01 pm, Thursday, 27 October 2022
  • 191 বার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে খুলনা মহানগরীর হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃরা হলেন, খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার ৩নং ওয়ার্ডের মৃত সলেমান মিয়ার ছেলে সোহেল রানা, তার স্ত্রী কাজল আক্তার হীরা ও একই এলাকার মৃত আলতাফ সরদারের ছেলে রবিউল ইসলাম ওরফে রাঙ্গা। এসময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত মটরসাইকেল, মাস্টার চাবি, মোবাইল ফোন, ব্যাগ ও পোষাক জব্দ করে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় চুরি করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের পূর্বক এদনি দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান বলেন, বেশকিছু ধরে বাগেরহাট সদর এলাকায় মুখে মাক্স পরে এই চক্রের নারী সদস্যরা বসতবাড়ীতে চুরি করে আসছিলো। এদের কাছ থেকে একটি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে। যা দিয়ে তারা খুব সহজে অল্প সময়ে চুরি করে মাটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এই সিন্ডিকেটের সদস্যরা মূলত, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় চুরি করতো। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে তারা। সিন্ডিকেটের অন্য সদস্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : 05:16:01 pm, Thursday, 27 October 2022