নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের মহাসড়কে আছে, কিন্তু ভোটের সড়কে তারা নেই। উন্নয়নের সড়কে থাকার কারণে ভোটের সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোটের সড়কে তারা আসতে চায় না। কিন্তু ক্ষমতায় যেতে হলে ভোটের সড়কে থাকতে হয়। ভোটাররা আন্দোলন করে আওয়ামী লীগকে হটিয়ে আগামী দিনে আবারও জনগণের শাসককে ক্ষমতায় নিবে।
রবিবার (৩০ অক্টোবর) বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল আল আমিনের সামনে “সৈয়দ ফজলুল করীম (রহ) এর রাজনৈতিক দর্শন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সা¤প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশে সরকারের বাধা প্রদান সংবিধানের লঙ্ঘন উল্লেখ করে ফয়জুল করীম বলেন, এদেশের সংবিধান মানুষের কথা বলার অধিকার দিয়েছে। জনগণ সমাবেশ করবে, সরকারের দায়িত্ব সমাবেশে নিরাপত্তা প্রদান করা । কিন্তু সরকার কি করে, জনগণের সমাবেশ বন্ধ করে। এসব জনগণ বেশিদিন সহ্য করবে না। এই লুটেরা সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাবে। আগামী নির্বাচনে এই সরকারের সোচনীয় পরাজয় হবে। অত্যাচারীদের হাত থেকে বাঁচতে আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
ইসলামী যুব আন্দোলন, বাগেরহাট জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল কেএম আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওঃ মাহমুদুল হাসান, ইসমলামী যুব আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওঃ মাহফুজুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
আওয়ামী লীগ উন্নয়নের মহাসড়কে আছে, ভোটের সড়কে নেই-ফয়জুল করীম
-
Md.Liton - আপডেট টাইম : 05:28:41 pm, Sunday, 30 October 2022
- 103 বার
জনপ্রিয় সংবাদ












