Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে সরকারি রাস্তা উদ্ধারে গ্রামবাসীর মানববন্ধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:03:28 pm, Wednesday, 2 November 2022
  • 101 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারী উপজেলা পল্লীতে একটি সরকারি রাস্তা নির্মাণে বাধা দিচ্ছে স্থানীয় ভূমি দস্যুরা। জনসাধারণের যাতায়াাতের রাস্তা দ্রুত নির্মাণ ও ভূমি দস্যুদের কবল থেকে সরকারি খাস জমি উদ্ধারের দাবীতে এলাকার ভুক্তভোগী গ্রামবাসী বুধবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

উপজেলার কিসমত পিপড়ার ডাঙ্গা গ্রামের শতাধিক নারী -পুরুষ স্থানীয় খাসের হাট-কালিগঞ্জ সড়কের মৃণাল মন্ডলের বাড়ির সামনে মানববন্ধন করাকালে মানববন্ধনে অংশগ্রহণকারী বীরমুক্তিযোদ্ধা পরিমল মন্ডল বলেন, শত বছরের এই গ্রামীণ রাস্তা দিয়ে এই গ্রামের ২০-২৫টি পরিবারের লোকজন যাতায়াত করে। পূর্বেই এ রাস্তাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিবেকানন্দ সমাদ্দার ও বর্তমান চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি মাটি দিয়ে সংস্কার করেছেন জনস্বার্থে। কিছুদিন আগে এখানে সরকারিভাবে ইটের সলিং বরাদ্দ হলে স্থানীয় ভূমি দস্যু বিপ্র রায় ও অরুন রায় তাদের মাস্তান বাহিনী দিয়ে বাধা প্রদান করে। এক পর্যায়ে তারা রাতের আঁধারে রাস্তা খুড়ে গর্তে পরিণত করেছে। এতে করে গ্রামের লোকজনের চলাচলে অসুবিধা হচ্ছে। শিশুরা পানিতে ভিজে স্কুলে যেতে হচ্ছে।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকার রুস্তম শেখ, করুন গুহ, ক্ষিরোদ চন্দ্র মন্ডলসহ অন্যরা বলেন, গ্রামের এই রাস্তাটি কীর্তন খালী ও পিপড়ার ডাঙ্গা মৌজার সীমানাস্থলে খাস জমিতে অবস্থিত। সরকারিভাবে গত ৩০ অক্টোবর ২০২২ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমানা নির্ধারণসহ ২৬ শতক খাস জমি বের করে পিলার স্থাপন ও সাইনবোর্ড টাঙ্গিয়ে যান। অথচ পরেরদিন ভূমি দস্যু বিপ্র রায়, অরুন রায়, বিভাষ রায় তাদের লোকজন নিয়ে সরকারী খাস জমি নিজেদের দাবি করে কাজে বাধা দেয়।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য রবীন্দ্র নাথ বিশ্বাস বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে গ্রামের মৃণাল মন্ডলের বাড়ি থেকে দশরথ গুহর বাড়ি পর্যন্ত একটি ইটের সলিং কাজের বরাদ্দ পাই। আমি ইট বালি নিয়ে রাস্তার কাজ শুরু করলে বিপ্র রায়, রথিন রায় ও বিকাশ রায় কাজে বাধা দেয়। রাতের আঁধারে মাটির রাস্তা খুড়ে জলাশয়ে পরিণত করে। ইট বালি ডোবায় ফেলে দেয়। এর কারনে এলাকার ২০-২৫টি পরিবারের লোকজনের চলাচল দারুনভাবে ব্যহত হচ্ছে। এই সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার।

এ বিষয়ে চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেদ বতী মিস্ত্রী বলেন, রাস্তার ওই জমি সম্পূর্ণ সরকারী সম্পত্তি। ওখানে কাজে বাধা দেয়ার কারো সুযোগ নেই। যারা রাতের আঁধারে রাস্তা খুড়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে সরকারি রাস্তা উদ্ধারে গ্রামবাসীর মানববন্ধন

আপডেট টাইম : 07:03:28 pm, Wednesday, 2 November 2022