Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে ১১০ ফুট লম্বা বেণী

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:31:22 pm, Friday, 11 November 2022
  • 114 বার

আমার ডেক্স:বিশ্বের সবথেকে লম্বা বেণী রেখে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নারী। ৬০ বছর বয়স্ক আশা গত ৪০ বছর ধরে নিজের চুল বড় করছেন। বর্তমানে তার বেণীর দৈর্ঘ্য ৩৩.৫ মিটার বা ১১০ ফুট। নিজের বড় চুলের জন্য ২০০৯ সালে প্রথম পুরষ্কার জিতেছিলেন তিনি। তখন এর দৈর্ঘ্য ছিল ৫.৯৬ মিটার বা ১৯ ফুট ৬ ইঞ্চি। তবে ১৪ বছরের মাথায় তা ৫ গুনেরও বেশি লম্বা হয়েছে।

টাইমসনাউনিউজ জানিয়েছে, মূলত নিজের জীবনে পরিবর্তন আনতে আধ্যাত্মিক অনুসন্ধানের অংশ হিসেবেই চুল বড় করছেন আশা। তিনি বলেন, আমি আমার চুলকে নিজের মুকুট মনে করি। এর পরিচর্যা করতে প্রচুর সময় দিতে হয় তাকে। মাটিতে চুল গড়াগড়ি খাওয়া থেকে ঠেকাতে কাপড়ের ব্যাগ ব্যবহার করেন আশা। প্রতি সপ্তাহে তার চুল পরিস্কার করেন তার স্বামী।এতে ৬ বোতল শেম্পু দরকার পড়ে। আর এ চুল শুকাতে সময় লাগে ২ দিন। আশা বলেন, যদি আমি আমার চুলে পানি বা কিছু উর্বরতা না দেই তাহলে তা মারা যাবে কিংবা ঠিকঠাক বেড়ে উঠবে না।

৪০ বছর আগে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো থেকে যুক্তরাষ্ট্রে যান আশা। আর তার পর থেকেই চুলে জট-পাকানো বেণী তৈরি শুরু। বর্তমানে তাঁর চুলের ওজন প্রায় ১৯ কিলোগ্রাম বলে জানিয়েছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে ১১০ ফুট লম্বা বেণী

আপডেট টাইম : 05:31:22 pm, Friday, 11 November 2022