Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলায় বিদেশি জাহাজের মালামাল লুট

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:31:19 pm, Thursday, 24 November 2022
  • 141 বার

মোংলা প্রতিনিধি: মোংলা বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থান করা একটি বিদেশি জাহাজের মুল্যবান মালামাল লুট করেছে দুবৃর্ত্তরা। খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলাস্থ সদস্যরা অভিযান চালিয়ে চোরাই কাজে ব্যবহ্নত দুটি বোটসহ চোরাই মালামাল উদ্ধার করেছে। তবে এ সময় কোনো দুর্বৃত্তকে গ্রেফতার করতে পারে নাই। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে মোংলা কোস্টগার্ড পশ্চিমজোন থেকে মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি এক মেইল বার্তায় জানান, লাইব্রেরিয়ান পতাকাবাহী এমভি এসলিনিয়া নামের একটি জাহাজ কাতারের রুয়াইস বন্দর থেকে ৩১ হাজার ৮৬৮ মেট্রিক টনের বেশি ইউরিয়া সার নিয়ে মঙ্গলবার মোংলা বন্দরে আসে এবং বহিনোঙ্গরে অবস্থান নেয়। এদিন রাতে ১৫/২০ জনের একদল দুবৃর্ত্ত ওই জাহাজে প্রবেশ করে পেইন্ট ও জাহাজে ব্যবহ্নত মুল্যবান মালামাল নিয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে কোস্টগার্ড জাহাজ কামরুজ্জমান ও তামজীদ নিয়ে কোস্টগার্ড সদস্যরা ঝটিকা অভিযান শুরু করে এবং বুধবার গভীর রাতে উপজেলার কানাইনগর এলাকায় পশুর নদী থেকে দুটি বোটসহ বিদেশী জাহাজের চোরাই মালামাল উদ্ধার করে। চোরেরা কোস্টগার্ডের উপস্থিতি দেখতে পেয়ে বোট দুটি রেখে পালিয়ে যায়। পরে বোট দুটি উদ্ধার করে কোস্টগার্ড কার্যালয়ে নিয়ে আসে। চোরাই মালামাল ছাড়াও বোট থেকে চোরদের ব্যবহ্নত রাম দা ও চাপাতি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলায় বিদেশি জাহাজের মালামাল লুট

আপডেট টাইম : 05:31:19 pm, Thursday, 24 November 2022