Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলার পশুর নদীতে লাইটার জাহাজডুবি

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:53:09 pm, Thursday, 24 November 2022
  • 95 বার

বাগেরহাট প্রতিনিধি:মোংলা বন্দরের পশুর নদীর হাড়বাড়ীয় এলাকায় ৬০০ টন পাথরসহ এমভি মাস্টার দিদার নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে জাহাজের মাস্টারসহ ১০ জন স্টাফ নদী সাঁতরে অপর একটি জাহাজে আশ্রয় নিয়েছেন। মোংলা বন্দরের সুন্দরবন সংলগ্ন পশুর নদীর হাড়বাড়ীয়ার ৩ নং অ্যাংকোরেজের লাল বয়া এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে জাহাজটি ডুবে যায়। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জানান, তলা ফেটে ডুবে যাওয়া জাহাজটির সার্ভে সনদ মেয়াদোত্তীর্ণ এবং ফিটনেসবিহীন ছিলো।

পাথর নিয়ে ডুবে যাওয়া মাস্টার দিদার নামের জাহাজটির মালিক দেলোয়ার হোসেনকে তলব করাসহ দ্রুত এটি উত্তোলনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় ৬০০ টন পাথর নিয়ে জাহাজটি ডুবলেও মোংলা বন্দরের মূল চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলার পশুর নদীতে লাইটার জাহাজডুবি

আপডেট টাইম : 05:53:09 pm, Thursday, 24 November 2022