Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে রুগী কল্যাণ সমিতির সভা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:17:05 pm, Thursday, 8 December 2022
  • 162 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাট রুগী কল্যাণ সমিতির উদ্যোগে ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোরদারকরণে করণীয় -সমস্যা, সমাধান ও পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ২৫০ শয্যাবিশিষ্ট বাগেরহাট হাসপাতালের তত্ত্বাধায়ক ও রোগীকল্যাণ সমিতির সভাপতি ডাঃ অসীম কুমার সমদ্দারের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস.এম রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্ব্বিক) মো: হাফিজ-আল আসাদ, রোগীকল্যাণ সমিতির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, ২৫০ শয্যাবিশিষ্ট বাগেরহাট হাসপাতালের সহকারী পরিচালক হোসাইন সাফায়েত, ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার। সঞ্চালক ছিলেন, হাসপাতাল সমাজকল্যাণ কর্মকর্তা প্রবীর রায় ও সমিতির কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম জাদু। অন্যান্যের মধ্যে ডাঃ গোলাম রাফি, সমাজসেবা কর্মকর্তা এন.এস সাকিব, মীর ফজলে সাঈদ ডাবলু, প্রাণের বাগেরহাটের সিও শাওন পারভেজ, আব্দুর বর, সিনিয়র স্টাফ নার্স ফাজানা আক্তার, রীনা বেগম প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, চিকিৎসা সেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। চিকিৎসা সমাজকর্ম হলো সমাজসেবার একটি বিশেষায়িত ক্ষেত্র। যেখানে বিশেষজ্ঞ সমাজকর্মীগণ হাসপাতালে যুক্ত থেকে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করতে ভূমিকা রাখেন। দরিদ্র রোগীদের সহায়তায় রোগীকল্যণ সমিতির কার্যক্রম গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে অবদান রাখছে।’ এক্ষেত্রে মানবিক মানুষ হিসেবে আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে সংশ্লিষ্ট সকলকে সেবা করার এবং ধর্ণাঢ্য ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহব্বান জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে রুগী কল্যাণ সমিতির সভা

আপডেট টাইম : 06:17:05 pm, Thursday, 8 December 2022