Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

হাইকোর্ট থেকে বাগেরহাট বিএনপি’র হালিমসহ ৯ নেতার জামিন লাভ 

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:02:47 pm, Wednesday, 14 December 2022
  • 126 বার

রামপাল(বাগেরহাট)সংবাদদাতা:বাগেরহাটের রামপালের বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম) সহ ৯ নেতা নাশকতার চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন লাভ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্ট এর আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। জামিনপ্রাপ্তরা হলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমসহ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, মুজিবর জোয়ার্দার, জাহিদুল ইসলাম বাবলা, আমিরুল ইসলাম কুটি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন ও খলিলুর রহমান। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় হাইকোর্ট এর বিচারপতি এমডি সেলিম ও বিচারপতি এমডি রিয়াজ উদ্দিন খান এর দ্বৈত বেঞ্চ তাদের ৬ সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে হাজির হওয়ার আদেশ দেন। ওই সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকরী বাহিনীকে তাদের আটক বা হয়রানি না করার নির্দেশ দেন।
উল্লেখ, বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে নাশকতার চেষ্টার অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়। গত ৭ ডিসেম্বর রামপাল থানায় মামলাটি করা হয়। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং বিএনপি চলমান আন্দোলনকে বানচাল করতে এ হয়রানি ও গায়েবি মামলাটি দায়ের করা হয়। তিনি অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

হাইকোর্ট থেকে বাগেরহাট বিএনপি’র হালিমসহ ৯ নেতার জামিন লাভ 

আপডেট টাইম : 07:02:47 pm, Wednesday, 14 December 2022