Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনে আবারো দস্যুতা, ১০ জেলেকে অপহরণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:30:41 pm, Sunday, 18 December 2022
  • 107 বার

বাগেরহাট প্রতিনিধি:সরকারের এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাবের তৎপরতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ডাকাত দলের তৎপরতা শুরু হয়েছে। মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ করেছে অজ্ঞাত পরিচয়ের ডাকাত দল।গত ১৫ ডিসেম্বর এ ঘটনায় দস্যুরা জেলেদের কাছ থেকে প্রায় ৭ মন কাকড়া, ২০টি মোবাইল ফোন ও দুটি জেলে নৌকা নিয়ে যায়।ফিরে আসা অপর জেলেরা শনিবার রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাড়িতে ফিরে আসলে এ খবর জানাজানি হয়।

পরবর্তীতে আবারো ডাকাতদের হামলার ভয়ে নাম প্রকাশ না করার শর্তে ফিরে আসা জেলেরা জানান,পূর্ব সুন্দরবনের চাঁদপাই, জিউধরা ও ধানসাগর স্টেশন থেকে পারমিট নিয়ে সুন্দরবনের বেড়ীর খাল এবং অরমাল খালে রাতে ৮-১০টি নৌকায় কাকড়া শিকার করছিলেন তারা।এ সময় ৯ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র নিয়ে আকষ্কিক তাদের উপর হামলা চালায়। ডাকাত দল জেলেদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও তাদের শিকার করা কাঁকড়াসহ দুইটি নৌকা ছিনিয়ে নেয়।এরপর মাথাপিছু ১০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ১০ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। আগামী এক সপ্তাহের মধ্যে টাকা নিয়ে যোগাযোগ না করলে অপহৃত জেলেদের হত্যা করা হবে বলে ডাকাতরা হুমকি দেয়। অপহৃত জেলেদের মধ্যে থেকে তিন জনের নাম জানা গেছে। এরা হচ্ছে, মোড়লগঞ্জ উপজেলার জিউধরা গ্রামের আসাদুল হাওলাদার (৩৫), ঢেউয়াতলা গ্রামের হানু (৪৫) ও বাগেরহাটের ডেমা এলাকার সোহেল (৩৫)। অপহৃত জেলেদের পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা আব্দুস ছবুর বলেন, জেলেদের মাধ্যমে তারা ডাকাতির খবর জেনেছেন। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ডাকাতির বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডর মামুনুর রহমান বলেন, এ ব্যাপারে জেলেদের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সুন্দরবনে কোনো প্রকার ডাকাতদের তৎপরতা চালাতে দেবে না কোস্টগার্ড।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনে আবারো দস্যুতা, ১০ জেলেকে অপহরণ

আপডেট টাইম : 06:30:41 pm, Sunday, 18 December 2022