Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মা-বাবার সামনে মাইক্রোবাসের ধাক্কায় পিষ্ট হয়ে শিশু নিহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:12:25 pm, Thursday, 22 December 2022
  • 272 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া বাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় সিনহা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর এক শিশুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকজনক। ঢাকা খুলনা মহাসড়কে বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার সময় মাইক্রো বাস, ট্রাক ও মটর চালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বৈলতলী গ্রামের আবু তাহেরের ছেলে ভ্যান চালক মো. সেলিম শেখ তার স্ত্রী ও দুই জমজ শিশুসহ কাটাখালী থেকে নিজস্ব ভ্যানে বাড়ি ফিরছিলেন। তারা টাউন নওয়াপাড়া বাজারের নিকট পাথর বোঝাই ট্রাক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসে ধাক্কা লাগে। এতে ভ্যানটি ছিটকে ট্রাকের উপর আছড়ে পড়ে। এসময়ে মায়ের কোলে থাকা শিশু সিনহা খাতুন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অপর শিশু তাজমীর খাতুন (৪) রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। শিশুটির বাবা সেলিম শেখ ও মা সাবিয়া বেগমসহ তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাধন কুমার মিস্ত্রি জানান, আহত শিশুটির অবস্থা গুরুতর। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা বলা হলেও তারা সেখানে যেতে চাচ্ছেন না।

কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শিশু সিনহা খাতুনের মরদেহ থানায় রাখা হয়েছে। মাইক্রো বাসটি পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মা-বাবার সামনে মাইক্রোবাসের ধাক্কায় পিষ্ট হয়ে শিশু নিহত

আপডেট টাইম : 05:12:25 pm, Thursday, 22 December 2022