Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মেট্রোরেলে বছরে সাশ্রয় হবে ৪০ হাজার কোটি টাকা

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:33:00 am, Thursday, 29 December 2022
  • 114 বার

আমার ডেক্স:যানজটের কারণে শুধু কর্মঘণ্টাই নষ্ট হয় না, ক্ষতি হয় অর্থনীতিরও। তবে মেট্রোরেল চালু হলে এ ক্ষতি কমে আসবে বলে মনে করছেন মেট্রোরেল সংশ্লিষ্ট কর্মকর্তারা।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হলে বছরে ৮ হাজার টাকা সাশ্রয় হবে। বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এম এ এন ছিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নির্দেশনায় এগিয়ে চলছে মেট্রোরেলের কাজ। তার সহযোগিতা ছাড়া এ কাজ এগিয়ে নেয়া সম্ভব হতো না। ২০২৪ সালে এমআরটি লাইন চালু হওয়ার কথা ছিলো, কিন্তু আমরা তার আগেই চালু করতে পেরেছি। আগামী বছর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল লাইনের কাজ শেষ হবে। এরপর এমআরটি লাইন-১ এর আওতায় প্রথম পাতাল রেলের কাজ শুরুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২০২৩ সালের জুলাই মাসে শুরু হবে এমআরটি লাইন-৫ এর কাজ।

তিনি আরোা জানান, আগামী ২০৩০ সালের মধ্যে পুরো ঢাকা মেট্রোরেল দিয়ে কভার করা যাবে। আর তাতে ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সাশ্রয় হবে ৮ হাজার কোটি টাকা।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করেন।

উল্লেখ্য, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্থাপনে চলমান এ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিলো ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এরপর কমলাপুর পর্যন্ত যুক্ত হওয়ায় এর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়। এরমধ্যে জাইকা ১৯ হাজার ৭১৯ কোটি টাকা দিচ্ছে আর সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করবে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মেট্রোরেলে বছরে সাশ্রয় হবে ৪০ হাজার কোটি টাকা

আপডেট টাইম : 02:33:00 am, Thursday, 29 December 2022