Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটের ইউএনওকে বিদায় সংবর্ধনা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:11:02 pm, Friday, 6 January 2023
  • 158 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলায় প্রায়ই আড়াই বছর সুনামের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকারী মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলামকে ব্যপক আয়োজনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।অডিটরিয়াম ভবনে উপজেলা পরিষদের আয়োজনে সকল ইউপির চেয়ারম্যান ও মেম্বরদের সমন্বয়ে এবং সুধী সমাজের স্বপ্রোণোদিত অংশগ্রহণের মধ্য দিয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারী) দুপুরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।

সম্মানিত অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। সদর উপজেলা থেকে বদলীজনিত বিদায়ী অতিথি কর্মকালীন কর্তব্য কাজ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. প্রদীপ বকসী, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু,ডেমা ইউপি চেয়ারম্যান মনি মল্লিক, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগরসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

বিদায়ী সম্বর্ধনায় সকলের উদ্দেশ্যে মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম বলেন, বাগেরহাট সদর উপজেলায় যোগদান করে সকলের সহযোগিতায় প্রায় আড়াই বছর মানব কল্যানে কাজ করেছি। বিধিমোতাবেক কর্তব্যকাজ করাকালে কেউ অনৈতিক কাজ নিয়ে আমাকে চাপে ফেলেনি। মানুষ হিসাবে যতটুকু সম্ভব মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। এ সংবর্ধনা অনুষ্ঠানের আগে যৌন হয়রানী ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় এবং আইনগত সহায়তা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। এখানে আইনগত ব্যাখ্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান খান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটের ইউএনওকে বিদায় সংবর্ধনা

আপডেট টাইম : 06:11:02 pm, Friday, 6 January 2023