Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পরীমণির বিরুদ্ধে মাদক মামলা ৬ মাস স্থগিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:28:20 am, Wednesday, 11 January 2023
  • 101 বার

আমার ডেক্স:চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলা ছয় মাসের জন্য স্থগিত থাকবে। এ সময়ের মধ্যে মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।সোমবার (৯ জানুয়ারি) জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। ৬ মাসের মধ্যে রুল নিষ্পত্তি না হলে, বিচারিক আদালতে পুনরায় শুরু হবে মামলার কার্যক্রম।পরীমণির আইনজীবী শাহ মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ জানুয়ারি পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা নিয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের বিষয়ে শুনানির দিন সোমবার (৯ জানুয়ারি) ধার্য করেন আপিল বিভাগ।

গত বছরের ৮ মার্চ পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।

২০২১ সালের ৪ আগস্ট পরীমণির রাজধানীর বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

এ মামলায় তিন দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন তিনি। ২৭ দিন জেল খাটার পর জামিনে কারামুক্ত হন বাংলাদেশি চলচ্চিত্রের আলোচিত এ নায়িকা।
 
Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পরীমণির বিরুদ্ধে মাদক মামলা ৬ মাস স্থগিত

আপডেট টাইম : 01:28:20 am, Wednesday, 11 January 2023