Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

শাহবাগে নারীকে টেনেহিঁচড়ে নেওয়া সেই ঢাবি শিক্ষক মারা গেছেন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:17:23 pm, Friday, 13 January 2023
  • 96 বার

আমার ডেক্স:রাজধানীর শাহবাগে এক নারীকে টেনেহিঁচড়ে নিয়ে মৃত্যুর আলোড়ন সৃষ্টিকারী ঘটনায় প্রাইভেটকারচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ মারা গেছেন। গত ডিসেম্বরের সেই ঘটনার সময় ঢাবির এই শিক্ষক গণধোলাইয়ে আহত হন।
এরপর এক মাসের বেশি সময় অসুস্থ থাকার পর তিনি মারা গেলেন।শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে বিকালের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
গত ২ ডিসেম্বর শাহবাগে দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী একটি সড়ক দুর্ঘটনায় ঘটনা ঘটে।

ঘটনার দিন প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানিয়েছিলেন, শুক্রবার বিকেলে ঢাবির চারুকলার সামনে থেকে এক নারী প্রাইভেটকারে চাপা পড়ে। এ সময় নারীর ওড়না গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। চালক গাড়িটি না থামিয়ে চালাতে থাকেন। ওই নারীকে টেনেহিঁচড়ে রাজু ভাস্কর্য, ভিসি চত্বর হয়ে নীলক্ষেত পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়ে যান ঢাবির ওই সাবেক অধ্যাপক। এ সময় আশেপাশে ক্ষুব্ধ জনতা তাকে পেছন থেকে ধাওয়া দেয়। এতে গাড়িটির গতি আরও বাড়িয়ে দেন ঘাতক এই চালক। নীলক্ষেতে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলে গণপিটুনি দেয়। গাড়িটিও ভাঙচুর করে জনতা। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ওই নারী মারা যান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

শাহবাগে নারীকে টেনেহিঁচড়ে নেওয়া সেই ঢাবি শিক্ষক মারা গেছেন

আপডেট টাইম : 06:17:23 pm, Friday, 13 January 2023