বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়ায় চাঞ্চল্যকর মোজাহের মোল্লা হত্যা মামলার পলাতক ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারি (সোমবার)রাত সাড়ে বারো টার দিকে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন , বাগেরহাটের কচুয়া উপজেলার কৃষ্ণপুর এলাকার মোঃ ইসমাইল শেখ (২৫), একই উপজেলার ধোপাখালী গ্রামের মোঃ ইউনুস আলী (৩৪)। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের তথ্যমতে একই তারিখ রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকা থেকে মামলার অন্যতম পলাতক আসামী মোঃ রাসেল শেখ (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বাগেরহাট জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ০৭ জানুয়ারি বাগেরহাট জেলার কচুয়া ধানাধীন আলীপুর এলাকায় মোজাহের মোল্লার বাড়িতে হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ীভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় মোজাহের মোল্লাকে স্থানীয় লোকজনের সহায়তায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোজাহের মোল্লাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে মোজাহের মোল্লার ছেলে বাদী হয়ে বাগেরহাট জেলার কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে হত্যা মামলার পলাতক ০৩ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬
-
Md.Liton - আপডেট টাইম : 07:43:03 pm, Monday, 16 January 2023
- 135 বার
জনপ্রিয় সংবাদ












