বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প “উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট নতুন পুলিশ লাইন্স কার্যালয়ে দিনব্যাপী এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার কে,এম, আরিফুল হক পিপিএম।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে দিনব্যাপী এ সেমিনারে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) মাহামুদ হাসান,খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি প্রমুখ। এ সময় উগ্রবাদ প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক প্রচারিত ধর্মের অপব্যাখ্যা রোধ করতে হবে পাশাপাশি সকল ধর্মে বর্নিত মানবিক মূল্যবোধ সমূহ প্রচার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সকল জায়গায় সন্ত্রাসী ও উগ্রবাদী কর্মকান্ড প্রতিরোধ সম্পর্কে সচেতন হবার আহবান জানান।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে দিনব্যাপী সেমিনার
-
Md.Liton - আপডেট টাইম : 05:57:36 pm, Wednesday, 1 February 2023
- 99 বার
জনপ্রিয় সংবাদ












