Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

ভারতের প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ এখন সুন্দরবনে

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:45:21 pm, Saturday, 4 February 2023
  • 141 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:
ভারত সরকারের মালিকানাধীন বিশ্বের দীর্ঘতম প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’ এখন সুন্দরবনে। শুক্রবার (৩ ফেব্রæয়ারি) দুপুরে নৌযানটি সুন্দরবনের বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। শনিবার (৪ ফেব্রæয়ারি) দুপুরে মোংলা বন্দরে আসবে ‘গঙ্গা বিলাস’। বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়বে বিলাসবহুল পাঁচ তারকা মানের এই জাহাজ।

প্রমোদতরিতে থাকা পর্যটকদের স্বাগত জানাতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ভারত থেকে বাংলাদেশ হয়ে আসাম যাবে বিশ্বের দীর্ঘতম নৌবিহারভারত থেকে বাংলাদেশ হয়ে আসাম যাবে বিশ্বের দীর্ঘতম নৌবিহার

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, ‘গঙ্গা বিলাস’ খুলনা জেলার কয়রার আংটিহারা হয়ে ম্যানগ্রোভ সুন্দরবনে প্রবেশ করবে। পরে মোংলা বন্দর হয়ে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এলাকা ঘুরবেন বিদেশি পর্যটকেরা। পরে বরিশাল হয়ে মেঘনা ঘাটে অবস্থান করে সোনারগাঁও ও ঢাকায় ভ্রমণ করবেন প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’–এর পর্যটকেরা। পরে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে কুড়িগ্রামের চিলমারী, রংপুরের দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগ থাকছে তাঁদের। ভারতে প্রবেশ করবে চিলমারী থেকে।

‘গঙ্গা বিলাস’ দেশের অভ্যন্তরে থাকাকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ প্রটোকল রুটের নাব্য রক্ষা, বার্দিং সুবিধা নিশ্চিতকরণ এবং নৌপথ ব্যবহারের জন্য ভয়েস পারমিশন প্রদান এবং ভয়েস পারমিশনের সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবে। আগামী ১৩ মার্চ ‘গঙ্গা বিলাস’ আসামের ডিব্রæগড় থেকে একই পথে ফেরার কথা রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও গণসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, ‘ভারতীয় প্রমোদতরি শনিবার দুপুরে বন্দরে ভিড়বে। বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। আশা করি, প্রমোদতরিতে অবস্থানকারীদের বাংলাদেশ ভ্রমণ সুন্দর হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

ভারতের প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ এখন সুন্দরবনে

আপডেট টাইম : 06:45:21 pm, Saturday, 4 February 2023