স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাটে যদুনাথ স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ, এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে যদুনাথ স্কুল এন্ড কলেজের হলরুমে এটি অনুষ্ঠিত হয়। যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার এস এম হিশামুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যদুনাথ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র পাল, শিক্ষক সাহানা আক্তার, সঞ্জয় কুমার মিস্ত্রী, জেনারোল বাসার, রতœা রায়, যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র তুষার কান্তি দাস প্রমুখ। এ সময় প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, ২০২২ সালের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার এস এম হিশামুল হক বলেন, শিক্ষার্থীরা লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল থাকলে হবে না। অভিভাবকদেরও ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার প্রতি যতœশীল হতে হবে। শিক্ষক ও অভিভাবকবৃন্দের সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দেশনায় শিক্ষার মানোন্নয়নে আগামীতে ভুমিকা রাখবে।
অভিভাবক সমাবেশ শেষে যদুনাথ স্কুল এন্ড কলেজের ২০২২ সালের এসএসসির ১০ জন ও এইচএসসি এর ৭ জন জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
Dhaka
,
Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে যদুনাথ স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
-
Md.Liton - আপডেট টাইম : 06:37:18 pm, Monday, 13 February 2023
- 159 বার










