Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

অসহনীয় শীতের জন্য পরিচিত সাইবেরিয়াতে চলছে তীব্র তাপপ্রবাহ, রেকর্ড

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:07:57 pm, Friday, 9 June 2023
  • 184 বার

আমার ডেস্ক:ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে। যে অঞ্চলটি বিশ্বে পরিচিত শীতলতম স্থান হিসেবে, সেখানেই এখন কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করছে রাশিয়ার এ অঞ্চল। গত শনিবার সাইবেরিয়ার জালতুরোভস্কে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি। আবহাওয়া বিশেষজ্ঞ ম্যাক্সিমিলিয়ানো হেরেরার মতে, এটি সাইবেরিয়ার ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন। এই বিশেষজ্ঞ বিশ্বজুড়ে তীব্র তাপমাত্রা বৃদ্ধির উপর নজর রাখেন। তবে বুধবারই সেই রেকর্ড ভেঙ্গেছে সাইবেরিয়ার বায়েভোতে। সেখানে এদিন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯.৬ ডিগ্রি! আর বার্নউলে তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি। সাইবেরিয়ার বেশিরভাগ এলাকাতেই পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ উষ্ণতা রেকর্ড করা হয়েছে। এ বছরই প্রথমবারের মতো ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা দেখতে পারেন সাইবেরিয়ার বাসিন্দারা।

সাইবেরিয়াকে বলা হয় বিশ্বের সবথেকে শীতলতম অঞ্চল। এ অঞ্চলে শীতকালে তাপমাত্রা মাইনাস ৭০ ডিগ্রিতে নেমে যায়।

ঠাণ্ডার কারণে রাশিয়ার সবথেকে জনমানবহীন অঞ্চল এটি। তবে গত কয়েক দশক ধরে ক্রমশ তাপমাত্রা বেড়ে চলেছে এ অঞ্চলের। বিশেষ করে গ্রীষ্মকালে মধ্যপ্রাচ্যের মত গরম দেখা যাচ্ছে। আবহাওয়াবিদ ওমর বাদ্দুর সিএনএনকে এ নিয়ে বলেন, বিশ্বের অন্যান্য অংশের থেকে সাইবেরিয়ায় তাপমাত্রা অনেক দ্রুত বাড়ছে। এই অঞ্চল বেশ ঘনঘন তাপপ্রবাহ দেখছে। এর প্রভাব পড়ছে সাইবেরিয়ার বাসিন্দা ও প্রকৃতির ওপর। ভবিষ্যতে অবস্থা আরও খারাপ হতে পারে।

শুধু সাইবেরিয়া নয়, মধ্য এশিয়াতেও প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। এপ্রিলের শুরুতে তুর্কমেনিস্তানে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটাও এ অঞ্চলের জন্য নতুন রেকর্ড। এরপর থেকে বছরের এই সময়ের তুলনায় অধিক তাপমাত্রা বিরাজ করছে সেখানে। বুধবার চীনে ৪৫ ডিগ্রি সেলসিয়াস, উজবেকিস্তানে ৪৩ ডিগ্রি সেলসিয়াস ও কাজাখস্তানে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ম্যাক্সিমিলিয়ানো হেরেরা টুইটারে বলেন, এটি একটি ঐতিহাসিক তাপপ্রবাহ, যা বিশ্ব জলবায়ুর ইতিহাসকে নতুন করে লিখছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

অসহনীয় শীতের জন্য পরিচিত সাইবেরিয়াতে চলছে তীব্র তাপপ্রবাহ, রেকর্ড

আপডেট টাইম : 08:07:57 pm, Friday, 9 June 2023