Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

অসহায় মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:28:30 pm, Sunday, 19 July 2026
  • 47 বার

বাগেরহাট প্রতিনিধি:জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বেসরকারি ও সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসতে হবে। শনিবার বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির ও বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শুধু অর্থ উপার্জন করে বিদেশে বাড়ি-গাড়ি করার মানসিকতা নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার। লতিফ মাস্টার ফাউন্ডেশনের কর্ণধার মো. রফিকুল ইসলাম জগলু যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন, তা সমাজের জন্য অনুকরণীয়। এই মহৎ উদ্যোগের জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আয়োজকরা জানান, মানবতার সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার নিয়ে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়োজনের আহ্বান জানান। দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরামর্শ ও চক্ষু পরীক্ষা সেবা গ্রহণ করেন।

সাবেক সচিব ফরিদুল ইসলাম (বাবলু)’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন, জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম. এ. সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এবং পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জগলু।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

অসহায় মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার

আপডেট টাইম : 05:28:30 pm, Sunday, 19 July 2026