Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

অস্কারজয়ী মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো সংসার টিকিয়ে রাখতে ছেড়েছিলেন অভিনয়

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:14:27 am, Tuesday, 14 March 2023
  • 104 বার

আমার ডেস্ক:অস্কারের ৯৫ তম আসরে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মালেশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। কিন্তু জানেন কি সংসার টিকিয়ে রাখতে অভিনয় ছেড়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের নারী বিষয়ক ম্যাগাজিন বাসলের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছিলেন।

মিশেল বলেন, ‘১৯৮৮ সালে আমার বয়স যখন ২৮ তখন আমার বিয়ে হয় ব্যবসায়ী ও অত্যন্ত ভালো মনের একজন মানুষ ডিকসন পুনের সঙ্গে। তখন আমি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। এটা ডিকসন কিংবা তাঁর পরিবারের চাপের কারণে বা এ রকম কিছু ছিল না। কারণ এশিয়া বিবাহিত নারীদের যত তাড়াতাড়ি সম্ভব সংসারী হতে হয়। কিন্তু সেই সময়ে আমি বিস্ময়ের সঙ্গে কিছু অভিনেত্রীকে দেখতাম যারা একজন মা হয়ে, বাচ্চাদের স্কুলে নিয়ে যেত এবং এর পাশাপাশি অভিনয় করতে সক্ষম হয়েছিল। আমি তখন অনুভব করেছিলাম আমি অভিনয় চালিয়ে যেতে যাই, কিন্তু তখন মনে হয়েছিল আমি ক্রমাগত পরিবার থেকে দূরে থাকব। আমি তখন বুঝতে পারিনি কিভাবে আমি বিবাহিত অবস্থায় ক্যারিয়ার চালিয়ে যেতে পারি।’

কিন্তু এরপর ১৯৯২ সালে ডিকসন পুনের সঙ্গে বিচ্ছেদের পরে মিশেল ইয়ো আবার অভিনয়ে ফেরেন। এরপর বাকিটা ইতিহাস। ওই বছরই জ্যাকি চ্যানের বিপরীতে ‘সুপারকপ’ সিনেমা তাঁকে দর্শকপ্রিয়তা এনে দেন। এর পরের বছরটি তাঁর ক্যারিয়ারে আরও সাফল্য এনে দেয়। ১৯৯৩ সালে ছয়টি সিনেমায় অভিনয় করেন তিনি। এর মধ্যে ‘দ্য হিরোইক ট্রাইয়ো’, ‘বাটারফ্লাই এন্ড সোর্ড’, ও ‘সুপারকপ’ উল্লেখযোগ্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

অস্কারজয়ী মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো সংসার টিকিয়ে রাখতে ছেড়েছিলেন অভিনয়

আপডেট টাইম : 01:14:27 am, Tuesday, 14 March 2023