Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

আইসিইউতে গায়ক আকবর

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:05:02 pm, Thursday, 31 March 2022
  • 262 বার

 বিনোদন প্রতিবেদক :

‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে পরিচিতি পেয়েছেন রিকশাচালক আকবর। ‘ইত্যাদি’র মাধ্যমে উঠে আসা এই শিল্পীকে নিয়ে শুরু হয় আলোচনা। সে অবশ্য অনেক বছর আগের কথা। এর মধ্যে যমুনায় অনেক জল গড়িয়েছে। বর্তমানে এই শিল্পী অসুস্থ। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। দীর্ঘদিন ধরেই আকবর ডায়াবেটিস, কিডনির অসুখসহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। গত সাত মাস ধরে তার পায়ের অবস্থাও জটিল। হাঁটতে পারেন না। তার একমাত্র মেয়ে অথৈ জানান, গতকাল ৩০ মার্চ সকাল ৮টায় ওটিতে নেয়া হয় আকবরকে। অস্ত্রোপচার চলে বেশ লম্বা সময়।

এ প্রসঙ্গে আকবরকন্যা বলেন, ‘আলহামদুলিল্লাহ। সফলভাবে আব্বুর অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে আব্বু আইসিইউতে আছে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।’

অপারেশন শুরুর আগে ফেসবুকে পোস্ট দিয়ে দেশবাসীর কাছে দোয়া চান আকবর। তিনি লেখেন, ‘গত সাত মাস ধরে আমি হাঁটতে পারি না। সবাই মন থেকে আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার আগের মতো হাঁটতে পারি। আমিন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

আইসিইউতে গায়ক আকবর

আপডেট টাইম : 06:05:02 pm, Thursday, 31 March 2022