বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ কৃষি ব্যাংকে বেসরকারী নিরাপত্তা কর্মী নিয়োগে অর্থ মন্ত্রনালয়ের আউট সোসিং নিতীমালা বাস্ববায়ন না হওয়ায় অনেক বেসরকারী নিরাপত্তা কর্মী মানবেতন জীবনযাপন করছে। অধিকাংশ নিরাপত্তা কর্মী ২০ বছরের উপরে চাকরী করলেও বেতন বৃদ্ধি,বোনাস ও ভাতা না থাকায় অনেক পরিবার নিয়ে জীবন চালানো অনেক কষ্টকর হয়ে দাড়িয়েছে।
বাগেরহাটে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি ব্যাংকের একাধিক বেসরকারী নিরাপত্তা কর্মী জানান, প্রায় ২০ বছর যাবৎ নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছি। ব্যাংকের নিরাপত্তা থেকে শুরু করে যখন যে কাজ করতে বলা হয় মুখ বন্ধ করে তখন সে কাজ করে যাচ্ছি। বিগত ০১-০১-২০১৯ইং তারিখের স্বারক নং ০৭.১৫৩.০২৯.০৭.০০.০১.২০১২-০১ নম্বর মুলে অর্থ মন্ত্রনালয় কর্তৃক আইটসোর্সিং প্রক্রিয়ার সেবা গ্রহন নীতিমালা,২০১৮” নামে একটি সার্কুলার জারি করে। এর প্রেক্ষিতে সরকারী/ বেসরকারী প্রতিষ্ঠান এ নীতিমালা মানলেও বাংলাদেশ কৃষি ব্যাংক এ নীতিমালা গ্রহন না করে ২০১৮ সালে অক্টোবর মাসে ৫ হাজার থেকে বেতন বাড়িয়ে ৭ হাজার করে। অন্যদিকে নিরাপত্তা কর্মীদের সোনালী-অগ্রনী ব্যাংক বেতন বৃদ্ধিসহ উৎসব বোনাস ও বৈশাখী ভাতা দিয়ে আসলেও কৃষি ব্যাংকের বেসরকারী নিরাপত্তা কর্মীগন এ ভাতা থেকে বঞ্চিত হচ্ছে।
তারা জানান, এত স্বল্প আয়ে তারা খুবই কষ্টে মানবেতর জীবন যাপন করছে। পরিবার নিয়ে মাত্র ৭ হাজার টাকার বেতনের টাকা দিয়ে তাদের পরিবার চালানো দুর্বিসহ হয়ে দাড়িয়েছে। এই স্বল্প আয়ে ছেলে মেয়েদের পড়াশুনা চালানো সম্ভব হচ্ছে না। এই ঈদ পূর্ব মূহুর্তে পরিবারের করো জন্য নতুন কোন ঈদ সামগ্রী কিনে দেওয়া সম্ভব হয়রি বলে জানান।
তারা আরো বলেন, একাধিকবার ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করলেও কোন সাড়া মেলেনি। এ বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছেন ।
Dhaka
,
Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
আউটসোর্সিং নীতিমালা না মানায় বেসরকারী নিরাপত্তা কর্মীদের মানবেতর জীবনযাপন
-
Md.Liton - আপডেট টাইম : 09:43:33 pm, Wednesday, 27 April 2022
- 562 বার









