বাগেরহাট সংবাদদাতা:বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম বলেছেন, আগামী নির্বাচনে দিনের ভোট রাতে হবে না, বিভিন্ন দল অংশ গ্রহণ করবে। তাই এখনই ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালি করতে হবে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাগেরহাট জেলা বিএনপি এখন ৫ থেকে ৬টি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। বর্তমানে বাগেরহাট জেলা বিএনপিতে কোন একক নেতৃত্ব নেই, এখন জেলা বিএনপি একটি খিচুড়ি মার্কা দলে পরিনত হয়েছে। আমি শুধু বলতে চাই আপনারা যদি এত বহিষ্কার করেন তাহলে নির্বাচন করবেন কাকে নিয়ে।
এ এমএএইচ সেলিম বলেন, যাদের রক্তের উপর দিয়ে আজকের স্বাধীনতা আপনারা পেয়েছেন ছাত্র আন্দোলনে নিহত সেই সব শহীদদের স্মরন করতে হবে। তাদের ভুলে গেলে চলবে না।
আলজামিয়াতুল ইসলামিয়া হাকিমপুর মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদিস আলহাজ¦ মাও: আ; মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফ্ফ হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুর হক কিশোর,বাগেরহাট জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, সাবেক যুবদল নেতা শেখ মাহবুবুর রহমান টুটুল, সাবেক ছাত্রদল নেতা গোলাম মহিউদ্দিন জিলানী, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আতিয়ার সরদার প্রমুখ।
অনুষ্ঠানে এমএএইচ সেলিম নিজস্ব অর্থায়নে বাগেরহাটে একটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয় নির্মানের ঘোষনা দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেয়। তারা এম এ এইচ সেলিমকে আবারও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য পদে নির্বাচন করার অনুরোধ করেন।
সিলভার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা এমএ এইচ সেলিম ৯০ এর দশকের শেষ দিকে বাগেরহাটের রাজনীতিতে আসেন এবং জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই প্রভাবশালী নেতা শেখ হেলাল উদ্দিনকে হারিয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য থাকাকালীন মুনিগঞ্জ সেতু, শহররক্ষা বাধ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি। বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে তত্ত্ববধায়ক সরকারের আমলে তিনি জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এর পর থেকে তাকে প্রকাশ্য রাজনীতিতে যেমন দেখা যায়নি, বাগেরহাটেও তেমন আসেননি।
সন্ধায় তিনি তার বাগেরহাট শহরের বাসভবন ‘মেহেদী কুঞ্জে’ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটে নিহত ৬ শহীদ পরিবারকে ৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
আগামী নির্বাচনে দিনের ভোট আর রাতে হবে না -এমএএইচ সেলিম
-
Md.Liton - আপডেট টাইম : 12:45:51 am, Wednesday, 27 November 2024
- 139 বার
জনপ্রিয় সংবাদ












