Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

আন্তর্জাতিক নারী দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:42:25 pm, Wednesday, 8 March 2023
  • 210 বার

বাগেরহাট প্রতিনিধি:“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (০৮ মার্চ) বেলা ১১টায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালী বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র‌্যালীটি পুনরায় স্বাধীনতা উদ্যানের সামনে এসে শেষ হয়।
বাগেরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত র‌্যালীতে জাতীয় মহিলা সংস্থা, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা, উদয়ন বাংলাদেশ, বাধাবন সংঘ, অপরাজিতা নেটওয়ার্ক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, নির্মান সমাজ উন্নয়ন সংস্থা, কর্মজীবী নারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সহ¯্রাধিক নারীরা অংশগ্রহন করেন। সচেতন নারীরা সকল প্রকার নারী নির্যাতন বন্ধ কর, শ্রমিকের অধিকার-নারীর অধিকার, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, নারী পুরুষ সমতাসহ বিভিন্ন দাবি সম্বলিত প্লাকাড নিয়ে র‌্যালীতে অংশগ্রহন করেন।
র‌্যালী শেষে বাগেরহাট এসি লাহা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ-আল-আসাদ, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে ক্রিষ্টিয়ান এইডের অর্থায়নে কর্মজীবী নারী নামের একটি বেসরকারি সংস্থা বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

আন্তর্জাতিক নারী দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

আপডেট টাইম : 05:42:25 pm, Wednesday, 8 March 2023