খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখা সালাহউদ্দিন জুয়েল আমার পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সিঙ্গাপুরে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। সিঙ্গাপুরে যাওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করছি। ইনশাল্লাহ সকল প্রস্তুতি সম্পন্ন হলে ২/৪ দিনের মধ্যেই সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা গ্রহণে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে এসে পুনরায় আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।”
বিবৃতি তিনি আরো বলেন, আপনাদের সাথে কাজ করতে গিয়ে হয়তো আমার অনেক ভুল হয়ে থাকতে পারে। অথবা আমার কাজে বা ব্যবহারে আপনারা মনে কষ্ট পেয়ে থাকতে পারেন। আমি যা করেছি সেগুলি শুধুমাত্রই খুলনার মানুষের উন্নত স্বার্থেই করেছি। আমার এই অনিচ্ছাকৃত ভুলের কারনে যদি কেউ আমার কাজে বা ব্যবহারে ব্যথা পেয়ে থাকেন তাহলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন। আমি আপনাদেরই দোয়ায় অনেক সুস্থ হয়ে উঠেছি। তারপরেও বাকি জীবনে আপনাদের দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।”
Md.Liton 
















